بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Nurturing discipline, curiosity, and all-round growth in daily school life.
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সুশিক্ষিত, আদর্শবান ও খোদাভীরু নাগরিক গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষা একটি অনন্য মাধ্যম। জাগতিক ও পারলৌকিক উভয় জীবনে সফলতার দ্বারপ্রান্তে উপনীত হতে এই শিক্ষা অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম। কারণ, একজন মাদ্রাসা শিক্ষার্থী একাধারে কুরআন, হাদিস, ফিকহ তথা ইলমে দ্বীন অর্জনের সুযোগ যেমন লাভ করে, তেমনি বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান ও কম্পিউটারসহ জীবন চলার পথে প্রয়োজনীয় আধুনিক সব বিষয়েও জ্ঞান অর্জনের সুযোগ পায়। ফলে একজন মুসলিম হিসেবে পূর্ণাঙ্গ জীবন গঠনের পথ অত্যন্ত সহজতর হয়ে ওঠে।
সেই মহৎ লক্ষ্যকে সামনে রেখেই চান্দগাঁও থানাধীন ওয়াছিয়া আহমাদিয়া সুন্নিয়া মাদ্রাসা তার প্রাতিষ্ঠানিক অভিভাবকত্ব অব্যাহত রেখেছে। আমাদের একান্ত বিশ্বাস, শিক্ষার্থীরা তাদের সুপ্ত মেধার বিকাশ ঘটিয়ে কুসংস্কার ও কূপমণ্ডূকতার অভিশাপ থেকে সমাজকে মুক্ত করবে। শিক্ষা, স্বাস্থ্য ও জ্ঞান-বিজ্ঞানের আলোকিত বিশ্ব ধরায় প্রিয় মাতৃভূমির জন্য একটি মর্যাদাপূর্ণ অবস্থান গড়ে তুলতে তারা নিরলসভাবে কাজ করে যাবে।
স্বনির্ভর জাতি গঠন ও সুনাগরিক তৈরির ক্ষেত্রে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। সার্বিক মানদণ্ডে এই প্রতিষ্ঠানকে একটি আদর্শ ও মডেল প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের প্রধান স্বপ্ন ও অঙ্গীকার।
আল্লাহ তাআলা ও তাঁর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সহায় হোন। আমিন, বিহুরমাতি সায়্যিদিল মুরসালীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।