بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
ইলম ও আমলের সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মের আদর্শ দ্বীনি ও সমকালীন শিক্ষা
“যে ব্যক্তি জ্ঞানার্জনের উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ ও সুগম করে দেন।”
— সহীহ মুসলিম: ২৬৯৯বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সুশিক্ষিত, আদর্শবান ও খোদাভীরু নাগরিক গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষা একটি অনন্য মাধ্যম। জাগতিক ও পারলৌকিক উভয় জীবনে সফলতার দ্বারপ্রান্তে উপনীত হতে এই শিক্ষা অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম। কারণ, একজন মাদ্রাসা শিক্ষার্থী একাধারে কুরআন, হাদিস, ফিকহ তথা ইলমে দ্বীন অর্জনের সুযোগ যেমন লাভ করে, তেমনি বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান ও কম্পিউটারসহ জীবন চলার পথে প্রয়োজনীয় আধুনিক সব বিষয়েও জ্ঞান অর্জনের সুযোগ পায়। ফলে একজন মুসলিম হিসেবে পূর্ণাঙ্গ জীবন গঠনের পথ অত্যন্ত সহজতর হয়ে ওঠে।
সেই মহৎ লক্ষ্যকে সামনে রেখেই চান্দগাঁও থানাধীন ওয়াছিয়া আহমাদিয়া সুন্নিয়া মাদ্রাসা তার প্রাতিষ্ঠানিক অভিভাবকত্ব অব্যাহত রেখেছে। আমাদের একান্ত বিশ্বাস, শিক্ষার্থীরা তাদের সুপ্ত মেধার বিকাশ ঘটিয়ে কুসংস্কার ও কূপমণ্ডূকতার অভিশাপ থেকে সমাজকে মুক্ত করবে। শিক্ষা, স্বাস্থ্য ও জ্ঞান-বিজ্ঞানের আলোকিত বিশ্ব ধরায় প্রিয় মাতৃভূমির জন্য একটি মর্যাদাপূর্ণ অবস্থান গড়ে তুলতে তারা নিরলসভাবে কাজ করে যাবে।
স্বনির্ভর জাতি গঠন ও সুনাগরিক তৈরির ক্ষেত্রে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। সার্বিক মানদণ্ডে এই প্রতিষ্ঠানকে একটি আদর্শ ও মডেল প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের প্রধান স্বপ্ন ও অঙ্গীকার।
আল্লাহ তাআলা ও তাঁর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সহায় হোন। আমিন, বিহুরমাতি সায়্যিদিল মুরসালীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কুরআনুল কারীম হিফজ, তাজভীদ ও সহীহ হাদিস চর্চা।
বিজ্ঞান, গণিত, আইসিটি ল্যাব ও ইংরেজি দক্ষতা।
সুন্নাহর বাস্তবায়ন, শৃঙ্খলা ও উত্তম শিষ্টাচার গঠন।
আন্তরিক দোয়াপ্রার্থী,
সৈয়দ মুহাম্মদ আবু ছালেহ
অধ্যক্ষ
ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা
মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সময় থেকে যাদের মেহনত ও দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি আজকের এই মানে পৌঁছেছে
| ক্রমিক | নাম | শিক্ষাগত যোগ্যতা | কার্যকাল |
|---|---|---|---|
| ১ | মাওলানা হাফেজ কারী আব্দুল্লাহ আল-মামুন (রহ.) | দাওরায়ে হাদিস, কামিল (ফিকহ) | ২০১৮ — ২০২৪ |
| ২ | মাওলানা মুফতি আব্দুর রহমান (রহ.) | কামিল (হাদিস), এম.এ. (ইসলামিক স্টাডিজ) | ২০১২ — ২০১৮ |
| ৩ | মাওলানা কাসেম আলী (রহ.) | দাওরায়ে হাদিস, কামিল (তাফসির) | ২০০৫ — ২০১২ |
| ৪ | মাওলানা নূরুল ইসলাম (রহ.) | কামিল (আদব ও সাহিত্য) | ১৯৯৮ — ২০০৫ |
মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষা প্রসারে সকল সাবেক দায়িত্বশীলদের অবদান আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁদের খেদমত কবুল করুন।