بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
Building character, excellence, and a future-ready school culture.
সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি, হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি।
অত্র প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব গ্রহণ করে এর সার্বিক শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে আমি দৃঢ়প্রতিজ্ঞ। ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ আমরা সবাই এক অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ— এই প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় অভিষিক্ত করতে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বার আউলিয়ার পুণ্যভূমি বন্দরনগরী চট্টগ্রামে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি দীর্ঘকাল যাবৎ দ্বীনি ও আধুনিক শিক্ষার প্রসারে অনবদ্য ভূমিকা পালন করে আসছে। আমাদের প্রধান লক্ষ্য হলো অবকাঠামোগত উন্নয়ন এবং একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের কাছে শিক্ষাকে আনন্দময় করে তোলা এবং তাদের আগামীর 'স্মার্ট নাগরিক' হিসেবে গড়ে তোলা।
দেশ ও জাতির কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে মাদ্রাসার শিক্ষার্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইসলামি তাহজীব-তামাদ্দুনের চর্চা, বিকাশ ও প্রসারে এই প্রতিষ্ঠান ভবিষ্যতেও আরও সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।