ওয়াছিয়া মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট সকাল ১০টায় মাদ্রাসার নিজস্ব মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছৈয়দ আবু ছালেহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এস এম খালেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা কাজী মোহাম্মদ মফিজুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন মাওলানা আবু তৈয়ব, মাওলানা আবুল হোসাইন, মোহাম্মদ মুনিরুল হাসান, ইফফাত জাহান, তাসনুবা ইসলাম, রুমা আকতার, চেমন আরা বেগম, মাস্টার মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ রেজাউল করিম, আমিরুল ইসলামসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।